রাজধানীর উত্তরায় ফাতেমা আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে লিটন(৩২) নামের এক নিরাপত্তাকর্মীকে গুলি ও ফাতেমার হবু স্বামী মাহফুজুল হককে চাপাতি দিয়ে আঘাত করে অপহরণকারীরা। পরে গুলিবিদ্ধ লিটনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

ফাতেমা গাজীপুরের বাড্ডা এলাকার সাইফুল ইসলাম মোল্লার মেয়ে। নিহত লিটন উত্তরা ৪ নং সেক্টরের ৩ নং রোডের ৯ নম্বর বাসার নৈশ প্রহরী।

এ ঘটনার নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ।

ফাতেমার মা নূরনাহার সাইফুল অভিযোগ করেছেন, তার মেয়েকে  ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিপ্লব ও অদ্রি নামের দুই শিক্ষক অপহরণ করে থাকতে পারে। দীর্ঘদিন ধরে তারা ফাতেমাকে প্রেম নিবেদন করে আসছিল।

ঢাকা, ০৪ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস