রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় একটি পাচঁতলা ভবনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২৯) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১৪ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া যুবকের নাম ইমরান হোসেন (২৯)। বাবার নাম দেলোয়ার হোসেন। শ্যামপুর নুরবাগ ৬৭০/১ নম্বরে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন ইমরান।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, ধোলাইপাড় প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ৫ তলা ভবনের ছাদ থেকে এক যুবক পড়ে গেছেন-স্থানীয়দের এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়ে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইমরান ছাদ কে লাফিয়ে পড়েছে নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে, সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

এমএম