রাজধানীর আদাবর মুনসুরাবাদ ৭নম্বর রোড এলাকায় রিকশাচালকসহ দুই যুবকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রিকশাচালক শহিদুল ইসলাম (২৫) ও স্থানীয় একটি দোকানের কর্মচারী সাইমন (২২)।

আদাবর থানার ডিউটি অফিসার এসআই আলম জানান, আমরা এ ব্যাপারে শুনেছি কিন্তু এ মুহূর্তে কিছু বলতে পারবোনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোজ নিয়ে পরে জানানো হবে।

আহতদের প্রতিবেশী সাইফুল জানান, বিকালে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ও পায়ের রগ কেটে দেয়। তবে কি কারনে তাদের ওপর হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।

পরে সাইফুল তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শহিদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এসএইচ