আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত ‘সপ্তাহ ব্যাপি স্বাক্ষরতা অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে স্বাক্ষরতা অভিযান পালন করছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

স্বাক্ষরতা অভিযানে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জনগণের মৌলিক অধিকার ও উন্নতির পথে প্রধান নিয়ামক হলেও বাংলাদেশ নিরক্ষরতা দূর করার ক্ষেত্রে তেমন সফল হয়নি। বছরের পর বছর শুধু আশ্বাস ছাড়া প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। কিন্তু কথার ফুলঝুড়ি দিয়ে সফলতা আসেনা। জাতিকে এগিয়ে নিতে হলে নিরক্ষরতা দূরিকরণের কোন বিকল্প নেই।

স্বাক্ষরতা মানুষকে আলোকিত ও কর্মদক্ষ করে উৎপাদনশীল মানব সম্পদে পরিণত করে। নিরক্ষর জনগোষ্ঠী শুধুমাত্র সমাজ নয় দেশের জন্যও বোঝা। দেশের সামগ্রিক উন্নয়নে সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদের প্রয়োজন। ছাত্রশিবির শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করতে নিজেদের অবস্থান থেকে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তে হবে। অন্যথায় জনগণকে নিরক্ষর রেখে সোনার বাংলা গড়া সম্ভব নয়।

স্বাক্ষরতা অভিযান সফল করতে রাজধানীতে বয়স্কদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতে কলমে শিক্ষার আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত। এসময় শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ ও সেক্রেটারি এম শামিমসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথ শিশুদের মাঝে বণমালার বই বিতরণ ও অক্ষরজ্ঞান দানের মাধ্যমে স্বাক্ষরতা অভিযান পালন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক মহিউদ্দিন আহমেদ। এসময় শাখা সভাপতি তামিম হোসেনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতে কলমে শিক্ষার মাধ্যমে স্বাক্ষরতা অভিযান সফল করে ছাত্রশিবির সিলেট মহানগরী শাখা। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি আব্দুর রাজ্জাক। এসময় শাখা সেক্রেটারি মাশুক আহমেদসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরতা অভিযান সফল করতে বর্ণাঢ্য র্যািলী ও নিরক্ষরদের মাঝে বই, খাতা বিতরণ করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখা। অভিযানে নেতৃত্বদেন শাখা সভাপতি শাহ আলম। এসময় শাখা সেক্রেটারি কামাল হোসেনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

বয়স্ক নিরক্ষরদের অক্ষরজ্ঞান দানের মাধ্যমে স্বাক্ষরতা অভিযান পালন করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। অভিযানে নেতৃত্বদেন শাখা সভাপতি মো. আল আমিন হাসান। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

নিরক্ষরদের হাতে কলমে শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে স্বাক্ষরতা অভিযান পরিচালনা করছে ছাত্রশিবির ফেনী শহর শাখা। এতে নেতৃত্ব দিচ্ছেন শাখা সভাপতি তারেক মাহমুদ। অভিযানে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করছে।

স্বাক্ষরতা অভিযান সফল করতে নিরক্ষরদের মাঝে অক্ষরজ্ঞান দান ও শিক্ষা উপকরণ বিতরণ করে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা। এতে নেতৃত্বদেন শাখা সভাপতি মতিউর রহমান। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে সপ্তাহব্যাপী স্বাক্ষরতা অভিযান চলছে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সুজন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত আছেন শাখা সাংগঠনিক সম্পাদক হাসান আকন্দসহ অন্যান্য নেতাকর্মীরা।

ঝিনাইদহ জেলা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে সপ্তাহব্যাপী স্বাক্ষরতা অভিযান চলছে। কর্মসূচির উদ্ধোধন করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক। জেলার কালীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় নিরক্ষরদের অক্ষরজ্ঞান দান ও শিক্ষা উপরকরণ বিতরণ করছে নেতাকর্মীরা।

নরসিংদী জেলার মনোহরদী উত্তর থানায় স্বাক্ষরতা অভিযান পরিচালনা করে ছাত্রশিবির। এতে নেতৃত্বদেন জেলা সেক্রেটারি মু.জামাল উদ্দিন। এসময় নিরক্ষর বয়স্কদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও হাতে কলমে শিক্ষা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উত্তর থানা সভাপতি নুরুল আমিন।

কেন্দ্র ঘোষিত ‘স্বাক্ষরতা অভিযান সপ্তাহ’ উপলক্ষে সাতকানিয়া কেরানীহাট এলাকায় অক্ষরজ্ঞান দান প্রোগ্রামের আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল।

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপি স্বাক্ষরতা অভিযান কর্মসূচি ঘোষনা করেছে ছাত্রশিবির। এসব কর্মসূচির আলোকে প্রতিটি জনশক্তি একজন নিরক্ষরকে অক্ষরজ্ঞান দান নিশ্চিত করা, উপশাখা ও ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী ক্যাম্প তৈরি করা, পথশিশু ও শ্রমজীবীদের অগ্রাধিকার দেয়া, পথশিশু, শ্রমিক ও অশিক্ষিতদের মাঝে খাতা-কলম, পেন্সিল, চক-ডাষ্টার, বোর্ড, বর্ণমালার বই বিতরণ করা ও বয়স্ক শিক্ষা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই