বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বনায়নের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের এ যুগে বনায়নের গুরুত্ব অপরিসীম।’
কক্সবাজারের উখিয়া উপজেলায় শুক্রবার দুপুর ১২টায় মাদারবনিয়া চাকমা পল্লী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘চাকমারা একসময় বন ধ্বংস করে জীবন-যাপন করতেন। এখন তারা বন রক্ষা করে বিকল্পভাবে জীবিকা নির্বাহ করছেন। যা প্রশংসিত।’
তিনি এ সময় চাকমাদের উৎপাদিত তাঁত ও কুঁটির শিল্পের বিভিন্ন উপকরণ ঘুরে দেখেন। ইউএসএইডের বাংলাদেশ মিশন পরিচালক জ্যানিনা জ্যারুজেলস্কিসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
জেআই





