“গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবীগঞ্জে বিশ্ব খাদ্য দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বর্ণাট্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল্লা-আল- মামুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি হলেও আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে। এই অল্প জমিতে বাড়তি জনসংখ্যার জন্য খাদ্যের প্রয়োজন মেটাতে সবাই মিলে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হবে। যাতে করে দেশের মানুষ নিরাপদ খাদ্য সরবারহ করতে অর্গানিক উপায়ে খাদ্য-শস্য উৎপাদন করতে পারে।

এমএ