কোন ঘোষণা বা কারণ ছাড়াই পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ঢাকামুখী সব ধরনের বাস চলাচল বন্ধ করে পরিবহণ মালিক ও শ্রমিকরা। যার পেটের তাগিদে কর্মস্থলে যোগ দিতে যাওয়া মানুষগুলো পড়েছে চরম দুর্ভোগে।
ঢাকামুখী বিশেষ করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং সোঁনারগাও এই রুটগুলে আজ সকাল থেকেই যান চলাচল বন্ধ।
এ বিষয়ে বিএনপির অভিযোগ, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যাতে নেতাকর্মীরা আসতে না পারেন, তার জন্যই যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাস মালিক সমিতি এবং অন্যান্য কর্মচারীরা অানুষ্ঠানিক কোন ঘোষণা দেন নি বরং তাদের সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহনের একজন কর্মচারী বলেন, 'কী কারণে বাস বন্ধ, তা জানি না। তবে বাস না চালাতে বলা হয়েছে। অন্যরা বন্ধ রেখেছে, তাই আমরাও বন্ধ রেখেছি।'
আরেকজন বলেন, 'এটা কোন ঘোষণা ছাড়াই পরিবহণ ধর্মঘট বলতে পারেন, বাস চালাইতে না করা হয়েছে, তাই চালাচ্ছি না'।
মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা অভিযোগ করেন, সকাল ৭টা থেকে ঢাকামুখী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কোনো ধরনের ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ঢাকা-মাওয়া মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যাত্রীদের অপেক্ষা করতে দেখা করতে গেছে।
জেড





