বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার চেমীর মুখ জামে মসজিদ ও সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমীর মূখ খালের উপর ব্রীজের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বর্তমান সরকারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিকতায় আজ পার্বত্য অঞ্চলের নানামূখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি। স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “বর্তমান বাংলাদেশ সরকারে আমলে দেশের প্রতিটা অঞ্চলে আজ শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে ।

তারই ধারাবাহিকতায় প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। অভিভাবক সচেতন হলে আমাদের দেশ পাবে একটি সুশিক্ষিত জাতি। শিক্ষিত জাতি দেশের অহংকার। একজন শিক্ষিত ব্যাক্তি বা জাতি পারে তার দেশ এবং জনগণের অগ্রগতির অংশীদার হতে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা,সদর উপজেলা নির্বাহী র্কমকর্তা সুজন চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রা সা খেয়াং, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মার্মা সহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা।

রিমন/এমএনজে