ভোলার চরফ্যাশনে জঙ্গি সন্দেহে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তার নাম সালেহ সাইফুল্লাহ নাইম।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। নাইম উপজেলার নজরুল নগর ইউনিয়নের লোকমান হোসেনের ছেলে।
লালমোহন সার্কেল এএসপি রফিকুল ইসলাম ও দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তারা বলেন, জঙ্গি সন্দেহে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সালেহ সাইফুল্লাহ নাইমকে আটক করা হয়েছে। জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এমএনজে





