শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল হককে অপহরণের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি আব্দুল ওদুদের ভাইরার ভাই মোস্তাকুল ইসলাম পিন্টুকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
শামশুল হক বাদী হয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টুকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করেন।এ পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, রবিবার দুপুরে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মিটিং চলাকালিন সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুরের বাজারের কাছে সড়ক অবরোধ করে তার সমর্থক ও এলাকাবাসী।
এ সময় মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এদিকে পুলিশ খবর পেয়ে অপহৃত চেয়ারম্যানকে উদ্ধারের জন্য তৎপর হয়ে পড়ে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নয়ালাভাঙ্গা ইউনিয়ন সুন্দরপুরের ঢুলঢুলিপাড়া এলাকা থেকে ঘটনার চার ঘন্টা পর অপহৃত চেয়ারম্যান শামশুল হককে উদ্ধার করে পুলিশ।
এআই





