সাতক্ষীরা জেলার তালা উপজেলায় রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ সাথী গোলদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাপুর জেলেপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শাহাপুর গ্রামের সামাদ গোলদারের ছেলে।

তালা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আহাদ জানান, সাথী গোলদারের বিরুদ্ধে তালা থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।

এমই