রাজধানীর আজিমপুর এলাকায় ‍ওমর ফারুক (২০) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় আজিমপুরের অফিসার্স কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক আজিমপুর বটতলা কোয়াটারে থাকেন। সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র।

আহত শিক্ষার্থীর বান্ধবী রিয়া জানান, সকালে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ছিনতাইকারীরার ধারালো অস্ত্র ‍দিয়ে তার বাম হাতে আঘাত করে তার কাছে থাকা সেমিস্টার ফি’র টাকাগুলো ও মোবাইলফোন নিয়ে যায়।

পরে রিয়া তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা, জেইউ, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর