ঘূর্ণিঝড় ‘কোমেন’ এ সৃষ্ট জোয়ারে ডুবে যাওয়া সড়কে চলার সময় খালে পড়ে সিনএনজি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুড়িংয়ের ফকিরহাট ৩ নম্বর জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ফিরোজ খান (৫৫) ও অটোরিকশার চালক মাহবুব আলম (৩০)।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, ফকিরহাট ৩ নম্বর জেটি এলাকায় বরাবরের মতো জোয়ারের পানির কারণে রাস্তা ডুবে যায়।
আর অটোরিকশার চালক বুঝতে না পারায় সিএনজি নিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। অটোরিকশার দরজা বন্ধ থাকায় তারা বের হতে পারেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা চালকসহ গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এমএ





