সোমবার (৬ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সেতু মন্ত্রী বলেন, ‘ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক এই হামলার মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের মৌলিক আদর্শ ও মূল্যবোধের ওপর আঘাত হেনেছে।

তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান অসাম্প্রদায়িক প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামকে ব্যাহত করতেই একটি চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই আঘাত বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের কোনো স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান সরকার সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর।

এনএইচ