ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে যমুনা বেগম নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

সোমবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনেরা জানান, পাঁচ বছর আগে শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামের নাজের আলীর সঙ্গে উপজেলার ধাওড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের মেয়ে যমুনা বেগম বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন নিত্যদিনের অংশ হয়ে দাঁড়ায়। বাবা-মা হারা এতীম যমুনা বেগম বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীর যৌতুকের দাবি পূরণ করেন। তারপরও আরো যৌতুক দাবি করে স্বামী জলিল স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন।

রবিবার রাতে স্বামী আবারো তার উপর নির্যাতন চালালে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এআই