দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সকাল নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌচলাচল শুরু হয়নি।
ঘন কুয়াশার কারণে সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে এই রুটে নৌচলাচল বন্ধ হয়ে যায়।
খান জাহান আলী নামে একটি রো রো ফেরি মাঝনদীতে আটকা পড়েছে। নৌচলাচল বন্ধ থাকায় দুই ঘাটে অন্তত ৩০০ যান আটকা পড়ে আছে। এর মধ্যে বেশির ভাগই পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে নৌচলাচল বন্ধ রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনারোধে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এআই





