বেনাপোলের পুটখালী সীমান্তে সেলিম উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে নির্যাতন করে জখম করেছে বিএসএফ সদস্যরা।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। সেলিম বেনাপোল শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল আ: রহিম জানান, ভোরের দিকে পুটখালী সীমান্ত দিয়ে সেলিম, আলীসহ ৫-৬ জন ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে সীমান্তবর্তী ইছামতি নদী পার হওয়ার সময় আঙ্গরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে সেলিম উদ্দীনকে ধরে ব্যাপক নির্যাতন করে জখম করে ফেলে রেখে যায়। পরে তার সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোরে একটি ক্লিনিকে ভর্তি করে। সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

কেএইচ