দক্ষিণ যাত্রাবাড়ি প্রি ক্যাডেট হাইস্কুল কেন্দ্রে নজরুল ইসলাম নামের এক ভোটার জানান, তিনি কেন্দ্রে প্রবেশ করতে চাইলে ইউনিট ছাত্রলীগ সভাপতি তার পথ রোধ করেন। হাতের ভোটার স্লিপ কেড়ে নিয়ে বলেন, আপনাকে ভোট দিতে হবে না। চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে হাবিবুর রহমান ও ইউনিট ছাত্রলীগের সম্পাদক শরিফুল ইসলাম অবস্থান নিয়ে ভোটারদের বাধা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকাল সোয়া নয়টা ওই কেন্দ্রের ভিতরে গিয়ে দেখা যায় ৫টি বুথে তখন পর্যন্ত ভোট দেন ৮ জন।
প্রিসাইডিং অফিসার বলেন, এজেন্ট ঠিক করতেই এক ঘণ্টা চলে গেছে।
ওই কেন্দ্রের ভোটার রহিমা বেগম বলেন, ঝুঁকি নিয়ে ভোট দিয়ে এসেছি। এখন বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়ে চিন্তা করছি।
জেডআই





