ভোলার মনপুরায় ৪ কেজি গাঁজাসহ মো: শাহআলম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫) আগস্ট ভোর পৌনে ৫ টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ ৭ নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন মো: রাজীবের চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো: শাহআলম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুর জিলাংতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খলিফাবাড়ীর মৃত হাজী নায়েব আলী ছেলে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোর পৌনে ৫টার দিকে মনপুরা থানার এসআই (নি:) মো: লুৎফর রহমান, এসআই (নিরস্ত্র) মো: মনির হোসেন, এসআই (নিরস্ত্র) লিটন হালদার ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ ৭নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন মো: রাজিবের চায়ের দোকান এলাকায় অভিযান পরিচালনা কওে ৪ কেজি গাঁজা সহ মো: শাহআলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কামরুজ্জামান/এমবি