সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অপহরণকারী আটকের এক সপ্তাহ হতে চললেও উদ্ধার হয়নি অপহৃত শিশু।
গত শুক্রবার বিকালে কামারখন্দের জামতৈল গ্রামের জান্নাতুল খাতুন (৪) নামে এক শিশুকে অপহরণ করা হয়।
অপহৃত শিশুর বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে একই গ্রামের পাশের বাড়ির মো.মঞ্জু (২৫)সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার মূল হোতা ওইদিন রাতেই গ্রেফতার হয়।
কিন্তু এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার না করতে পারায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল উদ্দীন সরদার জানান, অপহরণকারী মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞাত নাজমুল নামে এক ব্যক্তির হাতে শিশু জান্নাতুলকে তুলে দেয় বলে স্বীকার করে মঞ্জু।
নাজমুলকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করা গেলেই অপহরণের কারণ জানা এবং অপহৃতকে উদ্ধার করা যাবে বলে জানান তিনি।
জারিফ





