মিরপুরে গুপ্তধন উদ্ধারের কাজ আপাতত স্থগিত। গুপ্তধন উদ্ধারে মিরপুরের বাড়িটির দুটি ঘরে চার ফিট খনন করার পর শনিবার বিকেলে এই উদ্ধার কাজ স্থগিত করা হয় বলে জানান ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান।

তিনি জানান, আগামীকাল আমরা এই ব্যাপারে একটি মিটিং করবো। তারপর সিদ্ধান্ত নিবো। মাটি খনন করার পরে পুরনো বাড়িটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই আবারও উদ্ধার কাজ শুরু করা হবে।

এ সময় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাদন ফকির বলেন, তৈয়বের অভিযোগে নয়, বর্তমান বাড়ির মালিক মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আমরা গুপ্তধন উদ্ধার কাজ শুরু করেছি। একতলা পুরনো বাড়িটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় উদ্ধার কাজে স্থগিত ঘোষণা করা হয়েছে। 

এমআর