ঈদুল ফিতর মুসলমানদের জন্য উৎসবের অন্যতম মাধ্যম। আর এই উৎসবকে কেন্দ্র করে নতুন জামা-কাপড় ক্রয়ের ধুম পড়ে যায় সর্বত্র। চোট-বড় ধনী-গরিব সবার মাঝেই নতুন পেশাক ক্রয়ের অন্যরকম আমেজ।

নতুন জামা-কাপড় যেন ঈদের সেই আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। তাইতো পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মার্কেটগুলোতে ব্যস্তসময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

রাজধানীবাসী এখন শুধুই কেনা-কাটায় ব্যস্ত। কেনাকাটায় পিছিয়ে নেই কেউ। বড়দের পাশাপশি ছোটরা যেমন ব্যস্ত। তেমনি ভাবে ধনীদের পাশাপাশি গরিবরাও ব্যস্ত ঈদের কেনাকাটায়।

c476a671a15403044a5addb2e3e8c620-16এদিকে ঈদ উপলক্ষে প্রতি বছরই নতুন পোশাকে সাজ-সাজ রব রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলো। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন জামা-কাপড় সরবারহ করে থাকেন তারা।

রাজধানীর নিউমার্কেট এলাকায় গিয়ে দেখাগেছে সেখানকার মার্কেটের আশেপাশের এলাকা নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই নিজ নিজ কেনাকাটায় ব্যস্তসময় পার করছেন।

রাজধানীর ব্যয়বহুল বিপণীগুলোর পাশাপাশি ফুটপাতেও ক্রেতাদের উপছেপড়া ভিড়।

রাজধানীর এসব বিলাশ বহুল শপিং মলগুলোতে গরীব ও মধ্যবিত্ত পরিবারের ঈদের কেনাকাটা করা অসম্ভব। এ জন্য তারা ঈদের কেনাকাটা করতে ফুটপাত বেছে নিয়েছে। ঈদ যতো নিকটে আসছে বিক্রি ততো বৃদ্ধি পাচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ব্যয়বহুল শপিং মলগুলোর তুলনায় ফুটপাতগুলোতে কোনো অংশে কম নয় ক্রেতাদের উপস্থিতি।

sherpur--eid-bazar-picture-প্রত্যেকে নিজ নিজ বাজেট অনুযায়ী নতুন পোশাক ক্রয় করতে এ সব মার্কেটে ভিড় জমাচ্ছে। রাজধানীর প্রায় ৩০টি ফুটপাত বাজার এখন নতুন সাজে সেজেছে। এসব দোকানে বিক্রেতার কেউ কেউ এক দামে আবার কেউবা দর কষাকষিতে বিক্রি করছেন।

রাজধানীর গাউছিয়া মার্কেট, হকার্স মার্কেট, নিউ মার্কেট, ফার্মগেট, গুলিস্তান, বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, মতিঝিল, গুলসানের ফুটপাতের দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি।

এসএম