রাজধানীতে পৃথক ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তাসহ অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন চারব্যক্তি।

রোববার (১৩ মার্চ) দুপরে রাজধানীর কাকরাইল ও সায়েদাবাদ থেকে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তারা হলেন- ব্যাংক কর্মকর্তা মাসুদ রানা (৩৬) ও একরাম হোসেন।

দুইজনই বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয়ে কর্মরত।

বাকিরা হলেন- (৩৫), রুবেল (৩৭) ও খোকন (৪২)।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুলহাস মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অচেতন চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচেতন দু’জনের সহকর্মী দীপংকর দাস জানান, কাকরাইলে মাসুদ রানা ও একরাম হোসেন অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।

বাসে করে অফিসে আসার সময় ডাবের পানি খেয়ে অচেতন হয়ে যান। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে অজ্ঞান ‍অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই এলাকার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হেমায়েদ উদ্দিন।

এসটি