রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রাসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হলেন- মাকসুদুর রহমান, রাজন শিকদার, সুমন শিকদার, এসএম রফিকুল এবং বাদল খান।
ঘটনা নিশ্চিত করে এপিবিএন এএসপি আল আমিন জানান, শনিবার রাত ১২.৫০মিনিটে বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় মুদ্রাসহ তাদেরকে আটক করা হয়। তারা মালয়েশিয়াগা এমএইচ১৯৭ এর যাত্রী ছিলেন।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





