২০দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিনগত গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন জানান, ২০দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ৬জন বিএনপি ও দু’জন জামায়াতের সদস্য বলে জানান তিনি।

কেএইচ