মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা এলাকায় বাস উল্টে দু’জন নিহত আহত হয়েছে ১৫ জন।

 ২৫ আগস্ট সোমবার সকাল পৌনে ১০টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে স্থানীয় লোকজন ওই সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিহতদের একজন কিশোরী ও অপরজন পুরুষ। তাদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে বরুনা এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে পথচারী এক কিশোরী মারা যায়। আহত হন আরো ১৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ