রাজধানীর মধ্যবাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দিবা গত রাত সোয়া ১টার দিকে ওই এলাকার শাহাবুদ্দিন মোড়ের পোস্ট অফিস গোলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফার্নিচার গোডাউনের মালিকের নাম মাইনুদ্দিন খান।

এই অগ্নিকান্ড নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে।প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালানোর পর ভোর পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ফার্নিচারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এতে ওই গোডাউনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

তবে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় ওই গোডাউন থেকে বাকী ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সক্ষম হয়েছে বলেও জানান আতাউর রহমান।

ইআর