রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার সকাল ৯টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকার ইটালী মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মার্কেটের মুরগীর দোকানে রাসেল চাকরি করতেন। কাজের সময় দোকানের ফ্যানে হাত পড়লে রাসেল বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল ময়মনসিংহ জেলার ত্রিশালের ইউনুস আলীর ছেলে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ
[/b]