মুন্সীগঞ্জে নারী ও শিশুসহ ১৫ জনকে কামড়িয়ে আহত করেছেন একটি পাগলা কুকুর। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় দিশেহারা আহতরা।
সিরাজদীখান উপজেলার ভাষানচর গ্রামে শুক্র ও শনিবার এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইলমা আক্তার (৫), রহিমুন্নেসা (৬৩), নাদিয়া আক্তার (২০), জাসিয়া বেগম (২১) ও মাহমুদা বেগমকে (২৫) ঢাকার মহাখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তাদের পরিবারের সদস্যরা জানান।
অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উলফাত আরা বেগম বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও ভ্যাকসিনের অভাবে তাদের যথাযথ চিকিৎসা দেওয়া যাচ্ছে না।’
এমকে





