মহান স্বাধীনতা দিবসে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকাল ৭টায় এ পুষ্পস্তবক অর্পন করেন তারা।

একই সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে।

পরে স্মৃতিস্তম্ভে বাংলাদেশ পুলিশ সার্ভিসে এসোসিয়েশনের পক্ষ থেকে ডিএমপি কমিশনার এবং বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্কের পক্ষ থেকে অতিরিক্তি কমিশনার মিলি বিশ্বাস পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এ সময় ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি শেখ হেমায়েত হোসেন, পুলিশেল বিশেষ শাখার প্রধান (এসবি) প্রধান অতিরিক্ত অইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এমকে