কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য শৃংঙ্খলা আনা দরকার। যোগ্য মানুষ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত। স্বাধীনতার পর বড়াইগ্রামের মতো এত বড় দুর্ঘটনার খবর শোনা যায়নি।
শুক্রবার দুপুরে নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাস্থল ও গুরুদাসপুরের সিধুলী গ্রামে নিহত স্বজনদের শান্তনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এরপর কাদের সিদ্দিকী সড়ক দুর্ঘটনায় গুরুদাসপুরের সিধুলী গ্রামে নিহত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকি প্রমুখ।
জেআই





