কুষ্টিয়ার মিরপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালত কুদরত আলী (২৫) নামের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
কুদরত উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আছের আলী মন্ডলের ছেলে।
শুক্রবার সকালে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় মশান বাজারে মিম নামের ওই ছাত্রীকে কুদরত উত্ত্যক্ত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেআই





