একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আল-আমীন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদের নেতৃত্বে একটি স্পেশাল টিম বুধবার সকালে তাকে আটক করে।
পুলিশ সুপার রফিকুল ইসলাম দুপুরে সাংবাদিকদের জানান, আটকের সময় আল-আমীনের কোমরে গুলিভর্তি পিস্তলটি ছিল। সে একটি স্কুলের সামনে রিকশায় বসে অপেক্ষা করছিল। আল-আমীন উপজেলার খিলপাড়া গ্রামের মো. হানিফের ছেলে।
কেএইচ





