সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়ায় বাদশা (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার (০৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাদশা সলঙ্গা থানার চক মনোহরপুর গ্রামের মৃত চান্দুলা শেখের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাদশা পাঁচলিয়ায় তার লিজ নেওয়া পুকুর পাহারা দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

বাদশার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এমকে