ঝিনাইদহের শৈলকুপার বালাপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান বিদ্যুৎ(২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মেহেদী।

আহতাবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

মেহেদী হাসান বালাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ঝিনাইদহ কেসি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সগির মিয়া জানান, সকালে ঈদের নামাজ পড়ে মেহেদী মোটরসাইকেলে ঘুরতে বের হন।

এসময় তিনি বালাপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মেহেদী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকায় নেয়ার পথে দৌলতদিয়ায় মারা যান।

এআর