কথা কাটাকাটির জের ধরে রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের  সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার একদিন পরও থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।
সোমবার ও মঙ্গলবার  শহর এলাকার মেসে অবস্থানরত নোবিপ্রবি শিক্ষার্থীরা ক্যাম্পাস আসতে না পারায় অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি।
বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত বাস চলাচল করলেও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশের টংয়ের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান,স্থানীয় ছাত্রলীগ ও ক্যাম্পাস ছাত্রলীগ মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পরে,পরে ক্যাম্পাসের ছাত্ররা গিয়ে স্থানিয় ছাত্রলীগ রোমেলের বাড়ি ভাংচুর করে।
বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্রছাত্রীরা জানান, সোনাপুর সবজী ক্রয় করার জন্য গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জানলে তাদের থেকে সবজী বিক্রয় করবেনা বলে জানান। তারা বলেন আমাদের ভিতরে ভয় কাজ করছে এবং জড়িতদের অতিদ্রুত শস্তি দাবি করেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর মুসফিকুর রহমান থেকে জানতে চাইলে বলেন, এখালে ছাত্রদল ,শিবির জড়িত আছে কিনা তা আমার জানা নেই।এখন পরিস্তিতি শান্ত করার শেষ্টা চলছে।
এমএ