রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের আবু বক্করের পুত্র চুন্নু ফকির (৩৮) ও জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামের বিমল রায়ের ছেলে অনিমেষ রায় (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুন্নু ফকির ও অনিমেষ রায় দুজনে শালমারা খেতে রসুন তুলছিলেন। হঠাৎ করে দুপুর দেড় টার দিকে দমকা হাওয়া ও বৃষ্টিসহ বিদ্যুৎ চমকাতে শুরু করে। তারা দুজনেই খেত থেকে উঠে আসার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

পরিবারের লোকজন জানতে পেরে তাদেরকে দ্রুত বালিয়াকান্দি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

এমকে