রাজধানীর উত্তরায় ডিবি পুলিশ পরিচয়ে কাজী মহিউদ্দিন নামের এক ব্যক্তির কাছ ১ লাখ ৫১ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

মহিউদ্দিন বলেন, গাজীপুরের গ্রামীণফোনের কাস্টমার কেয়ার থেকে বাসায় যাওয়ার পথে উত্তরার মামার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আসার জন্য হাউস বিল্ডিং এলাকায় গেলে ৫/৭ জন লোক ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে ওঠায়। এর পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তিনি আরও জানন, ছিনতাইকারীরা এক দিগম্বর নারীর সঙ্গে তার ছবি তুলে। একটি নকিয়া ই-৭ মোবাইল সেট, নগদ ২০ হাজার টাকা, সঙ্গে থাকা এটিএম কার্ড নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা তুলে নেয়, মোটর সাইকেলের ড্রাইভিংসহ সকল প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে নেয় তারা।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাটি রহস্যজনক।  তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর