রাজধানীর গুলিস্তান ফ্লাইওভার টোলপ্লাজার পাশে বাসচাপায় রানা (১৬) নামের এ কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওয়ারী থানার এসআই মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সকালে গুলিস্তান ফ্লাইওভার টোলপ্লাজার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
এমএম





