পাবনার আটঘরিয়ায় বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় বিশাল খান (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিশাল উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর খাঁ পাড়া গ্রামের মৃত মাসুদ খানের ছেলে।

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বিশাল খানের বাবা-মা বেঁচে নেই। ভরতপুর গ্রামে দাদা সেকেন্দার আলী খানের (স্থানীয় পীর) বাড়িতে থাকতেন তিনি। সকাল ৬টার দিকে দুর্বৃত্তরা দরজা খুলে ঘুমন্ত অবস্থায় বিশালকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

এএইচ