জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নিশাত নামে দুই বছরের এক শিশু মৃত্যুবরণ করেছে। মৃত নিশাত পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা প্রধানপাড়া গ্রামের মোঃ রশিদুল ইসলাম প্রধানের পুত্র ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ৩ টায় বাড়ির সামনের পুকুর পাড় দিয়ে একা একা হাটার সময় নিশাত পুকুরে পড়ে যায় । কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা পুকুরে নিশাত কে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে । এরপর তার মৃতদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





