নাশকতার আশংকায় ফেনীতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলা জামায়াতের অফিসসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহমুদুল হক, অফিস সম্পাদক সফিকুর রহমান, ছাগলনাইয়া পৌর জামায়াতের সেক্রেটারি কবির আহম্মেদ সিদ্দিকী, দাগনভূঞা পৌর জামায়াতের আমির গাজি সালাহ উদ্দিন, জামায়াতের রুকন মাওলানা মাকসুদুর রহমানসহ ১৩ জন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গোপন বৈঠক করার সময় শনিবার রাত ৯টার দিকে জেলা জামায়াতের অফিসে অভিযান চালায় পুলিশ। এ সময় জামায়াতের ৭ জনকে আটক করা হয়। এদিকে সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অন্যান্য আটকদের পরিচয় নিশ্চিত করেছেন।

এআই