শাহজালাল বিমানবন্দরে থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার হয়েছে। ওমানের মাসকাট থেকে আসা এক বিমানের যাত্রীর কাছ থেকে ৩০টি সোনার খণ্ড উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে জানা গেছে, সকালে মুহাম্মদ আদম আলী (৪৫) নামের এক যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ওমান থেকে আসা বিমান ‘বিজি ০২২’-এ করে চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে ঢাকা আসেন।

জিজ্ঞাসাবাদে আদম আলী জানান, টাকার বিনিময়ে তিনি স্বর্ণ চোরাচালান কাজে অংশ নিয়েছিলেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে তিনি এই বিমানে ওঠেন। ঢাকা আসার পথে আকাশে রহমান নামের আরেকজন যাত্রী তাঁর কাছে এই স্বর্ণের বারগুলো দেন। তিনি বিমানের শৌচাগারে গিয়ে এই স্বর্ণবারগুলো প্যান্টের বেল্ট বাঁধার স্থানে আগে থেকেই তৈরি করে রাখা বিশেষ ফাঁকা জায়গায় লুকিয়ে রাখেন।

এমই