গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের পেছনের পুকুর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামান বস্তুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে উদ্ধারকৃত বস্তুটি ক্ষতিকর কিছু নয় বলে জানিয়েছেন, মহানগর গোয়েন্দা পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের প্রধান এডিসি ছানোয়ার হোসেন।
তিনি টাইমনিউজবিডি’কে বলেন, কেউ আতঙ্ক ছড়ানোর জন্য ভূঁয়া বোমাটি ওখানে ফেলে রেখে গেছে। ভয় পাওয়ার কিছু নেই। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।
ঢাকা,জেইউ, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)// জেএ





