একটি ইহুদি ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশের পুরান ঢাকার হোসনি দালানে শিয়া ধর্মাবলম্বীদের তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার দায় স্বীকার করেছে ইরাক-সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট “সাইট ইন্টেলিজেন্স গ্রুপ” এর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানানো হয়েছে। সংগঠনটি শনিবার বিকালে দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে।
“সাইট ইন্টেলিজেন্স গ্রুপ” এর মালিক একজন ইহুদি মহিলা। ইসলামিক স্টেট (আইএস) তাদের যেকোন কাজের বর্ননা বা দায় স্বীকার তাদের ওয়েব সাইটের মাধ্যমে দিলেও বর্তমানে “সাইট ইন্টেলিজেন্স গ্রুপ” ওয়েব সাইটটি আইএস’র বরাত দিয়ে দায় স্বীকার করছে।
সম্প্রতি ঢাকার গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা চেজার হত্যায় আইএস দায় স্বীকার করেছে এমন খবর প্রকাশের মাধ্যমে এই ওয়েব সাইট’টি আলোচনায় আসে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “বাংলাদেশে খেলাফতের সৈনিকরা বহু ঈশ্বরবাদীদের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।”
উল্লেখ্য্, গতকাল শুক্রবার রাতে পুরান ঢাকার হোসনি দালান থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতিকালে পরপর ১০টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে এক কিশোর নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই। এটা স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের নাশকতামূলক কাজ।
ইআর





