কুয়াকাটায় মসজিদের ইমাম,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে আইন শৃঙ্খলা ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌর সভার উদ্যোগে হোটেল বীচ হ্যাভেন এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আ. বারেক মোল্লার সভাপতিত্ত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো.মুসফিকুর রহমান।
পুলিশ সুপার বক্তিতার এক পর্যায় মহিপুর থানার ওসিকে জনসম্মুখে ‘অথর্ব’ বলে বকা দিয়ে তাকে এক মাসের সময় দিয়ে পরিস্থিতি উন্নয়নের জন্যেও তাগিদ দিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মো.মঈনুল হক, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর ফঁসিউর রহমান,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ
ভুইয়া,কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ জিএম শাহনেওয়াজ, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান, ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.জলিল মাষ্টার প্রমুখ।
সভায় পর্যটন নগরী কুয়াকাটার আইন শৃঙ্খলার অবনতি,ট্যুরিষ্টদের নিরাপত্তা ও জঙ্গিবাদ রোধে নানা প্রস্তাবণা তুলে ধরেন অংশগ্রহনকারীরা। আইন শৃঙ্খলা ও জঙ্গিবাদ বিরোধী সভার সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জী। সভায় বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।
হুসাইন/এমবিএইচ





