চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিক চুয়াডাঙ্গা পৌর শহরের সবুজপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এমই