পাবনা থেকে শফিকুল ইসলাম (৩০) ও জিয়াউল করিম (৩২) নামে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের মক্তবপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শফিকুলের বাড়ি শহরের মক্তবপাড়ায় ও জিয়াউলের বাড়ি নারায়ণপুর এলাকায়। পুলিশের দাবি, তারা তালিকাভুক্ত জেএমবি সদস্য।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তালিকাভুক্ত দুই জেএমবি সদস্য পাবনায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে শহরের মক্তবপাড়া থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা রয়েছে।

এমএনজে