পঞ্চপড় সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
আজ (২৬ অক্টোবর) শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ১০ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহততের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আমির হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে আনা হলে আরও ৪ জন মারা যান।
তিনি জানান, নিহতদের মধ্যে ২ শিশু, ২ নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে বলেও জানান ডা. আমির হোসেন।
এমবি





