রাজধানীর ফকিরাপুলে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তার নাম এবাদত ফকির (৪৫)।

আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এর আগে রোববার রাতে ফকিরাপুল কালভার্ট রোডের প্যারামাউন্ট হাইট ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বহুতল ভবনটির বেজমেন্টে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিচতলা থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ভবনটিতে ছড়িয়ে পড়ে।

সঙ্গ সঙ্গে খবর পেয়ে মতিঝিল ও খিলগাঁওসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় কম্পিউটার মার্কেট এবং উপরের ১৪ তলা পর্যন্ত বিভিন্ন অফিস রয়েছে বলে জানা গেছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ